ভাটপাড়ায় বোমাবাজিতে জখম তিন
দি নিউজ লায়ন ; ভোটের আগে উত্তপ্ত ভাটপাড়া। বুধবার রাতে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের মেঘনা মোরে ব্যাপক বোমাবাজি হয়। বোমার আঘাতে জখম হয়েছেন এক মহিলাসহ তিনজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত দশটা নাগাদ শুরু হয় বোমাবাজি। ১০ থেকে ১২ টি বোমা পড়ে। এক বয়স্ক মহিলা সহ তিনজন বোমার আঘাতে জখম হন।গুরুতর আঘাত লাগে তাদের পায়ে। এই মেঘনা মোরেই বাড়ি ভাজপা সাংসদ অর্জুন সিংয়ের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী।
তৃণমূলের অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে বোমাবাজি করেছে ভাজপার দুষ্কৃতীরা। অর্জুন সিং এর মদতে বোমাবাজি হয়। অর্জুন বুঝতে পারছেন ভাটপাড়ায় পায়ের তলার মাটি আলগা হয়ে গিয়েছে। এলাকা দখলে রাখতে বোমাবাজি করে স্থানীয় বাসিন্দাদের ভয় দেখিয়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে অর্জুনের গুন্ডাবাহিনী। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, পরিকল্পনা করেই বোমাবাজি হয়।
এলাকার সবকটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে যাতে বোমাবাজির ছবি ধরা না পড়ে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে এলাকায়।

Post a Comment